গৌর কীর্তন
আয় বাই নিতাই শনে আনন্দে হরিগুনও গায় রে ওও গোরা আয়।।
হরিগুনও গায়, আমরা কৃষ্ণগুনও
গায়রে।।
আজ মনের আনন্দে গাব হে.......
আনন্দে দুই বাহু তুলে, আজ মনের আনন্দে।
এইনা মধুর হরি নাম ভাই,
আজ মনরে আনন্দে।
আজ মনের আনন্দে গাব হে.....।। ভক্তবৃন্দ সঙ্গে লয়ে।।
হরিগুনও গায়, আমরা কৃষ্ণগুনও
গায়রে।।
আয় বাই নিতাই শনে আনন্দে হরিগুনও গায় রে ওও গোরা আয়।।
হরি হরি ভক্তসনে গদাধরকে লয়ে বামে হে.......
চরণে চরণও রেখে হেলায়ে দাঁড়ায় রে।।
আজ ভাবে দাঁড়ায়ে আছে রে।।
পুরবের ভাব মনে হয়ে, আজ ভাবে দাঁড়ায়ে আছে রে।।
যুগল তনু হেলান দিয়ে,আজ ভাবে দাঁড়ায়ে আছে রে।।
আজ ভাবে দাঁড়ায়ে আছে রে।।
পুরবের ভাব মনে হয়ে, আজ ভাবে দাঁড়ায়ে আছে রে।।
চরণে চরণও রেখে হেলায়ে দাঁড়ায় রে ওও গোরা আয়।।
আয় বাই নিতাই শনে আনন্দে হরিগুনও গায় রে ওও গোরা আয়।।
উলু উলু দিয়ে সন্ধ্যায়, ঢেলেছেনও মনপ্রান হে....
কটাক্ষের মনি গুলো সাগেরে ভাষায় রে।।
কুল বুঝি আর রইল নারে, কটাক্ষের মনি গুলো।
কুল বুঝি আর রইল নারে,
একুল ওকুল দুকুল গেল, কুল বুঝি আর রইল নারে,
গোরা রূপে নয়ন দিয়ে, কুল বুঝি আর রইল নারে,
কুল বুঝি আর রইল নারে,
ঐনা গোরার নয়ন বানে, কুল বুঝি আর রইল নারে,
গোরা রূপে নয়ন দিয়ে, কুল বুঝি আর রইল নারে,
কটাক্ষের মনি গুলো সাগেরে ভাষায় রে ওও গোরা আয়।
রা রা রা রা বলে আপনি যে ধুলাই পলো রে।।
পূর্ণিমারো চন্দ্র যেন ধুলায়ে লুটায় রে।।
ভাব
আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
আমায় রাধে কৃপা করো বলে, আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
হা কৃষ্ণ গোবিন্দ বলে, আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
হা কৃষ্ণ প্রান কৃষ্ণ বলে,আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
আমি বৃনআবনের পথে পথে, আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
আমি কোটি জনমের অপরাধী, আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
জগতে এমন পাপী আর কেহ নাই, আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
আমায় হাত ধরে পার করে নিও।
জগতে তুমি বিনে কেউ থাকবে না, হাত ধরে পার করে নিও।
শেষের দিনে কেউ থাকবে না হাত ধরে পার করে নিও।।
হাত ধরে পার করে নিও
তুমি বিনে কেউ থাকবে না, হাত ধরে পার করে নিও।
আমরা ধুলাই গড়া গড়ি যাব।।
তুমি বিনে কেউ থাকবে না,
মন কাঁদে আর প্রান কাঁদে,তুমি বিনে কেউ থাকবে না,
পূর্ণিমারো চন্দ্র যেন ধুলায়ে লুটায় রে।।ওও গৌরা আয়।
আয় বাই নিতাই শনে আনন্দে হরিগুনও গায় রে ওও গোরা আয়।।
0 মন্তব্যসমূহ