চল, চল, চল
ঊর্ধ্ব গগণে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী তল;
অরুণ প্রাতের তরুন দল
চলরে চলরে চল ।
ঊষার দুয়ারে হানি আঘাত,
আমরা আনিব রাঙ্গা প্রভাত,
আমরা টুটিব তিমির রাত
বাধার বিন্ধাচল ।
নব জীবনের গাহিয়া গান,
সজীব করিব মহা শ্বশ্মান,
আমরা দানিব নতুন প্রান
বাহুতে নবীন বল ।
চলরে নও জোয়ান,
শোনরে পাতিয়া কান,
সাহসী তরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহব্বান ।
ভাঙ্গরে ভাঙ্গ আগল,
চলরে চলরে চল
চল, চল, চল ।
- কাজী নজরুল ইসলাম

0 মন্তব্যসমূহ