ভুড়ি কমান ১ মাসেঃ
যদি আপনার পেট অনেক বড় হয়ে যায় অর্থাৎ আপনার ভুড়ি বেড়ে যায়, তবে বুঝতে হবে আপনি ঝুকির মধ্যে আছেন। প্রায়শ মনুষ মনে করে একটু ভুড়ি বেড়ে গিয়েছে, এটা কোন ব্যাপার না, কিন্তু এই ধারণা ধীরে ধীরে আপনাকে ঝুকির মধ্যে ঠেলে দিচ্ছে।
খুব সহজ কিছু টিপস্ এর মধ্যেমে আপনি মাত্র ১ মাসে কমিয়ে ফেলতে পারেন আপনার মেদ।
১। লেবু/কমলাঃ প্রতিদিন সকালে খালি পেটে ১/২ টি লেবু/কমলার রস করে তার সাথে কুসুম গরম পানি মিশিয়ে খেতে হবে। অতপর লেবু/কমলাল খোসা পানিতে সিদ্ধ করে সেই মিশ্রণটি চা এর মত করে প্রতিদিন সকালে সেবন করুন।
২। বেশি পরিমানে ফল খানঃ ওজন কমানোর বড় একটি খাদ্য হলো কলা।কলায় রেজিস্ট্যান্স ও পেকটিন ফাইবার থাকায় হজম হতে দেরি হয় তাই পেট ভরা থাকে অনেকক্ষণ। অনন্ত ১০০ গ্রাম জাতীয় ফল খান প্রতিদিন নিয়ম করে। যার মধ্যে পেয়ারা, করমচা, বনকাঁঠাল, কামরাঙ্গা, আমলকী ইত্যাদি। একটি বিশেষ কথাঃ কখোনো লেবু ও টমেটো একত্রে খাবেন না। এটি শরীরের জন্য ক্ষতির কারন হতে পারে।
৩। কাচা সবজিঃ কাঁচা সবজি খান প্রতিদিন, যার মধ্যে অন্যতম শসা ও কাচা পেপে। সালাদ হিসাবে টমেটো, গাজর, ফুল কপির পাতা, পুদিনা, ধনেপাতা, মুলা এছাড়া অন্যান্য সকল সবজি কাচা খেতে পারেন।
৪। ভাত, রুটি আলু বাদ: আপনার খাদ্য তালিকা থেকে যতটা সম্ভব শর্করা খাদ্য কমিয়ে খেলুন। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে তাহলে ভাত খেতে পারবো না? হ্যাঁ পারবেন! তবে পরিমানে অত্যান্ত কম এবং যতটা সম্ভব নরম ভাত খাওয়া উত্তম। ভাত, রুটি, আলু এগুলো আপনার পেট ভর্তি করে খুব দ্রতু। ভুড়ি কামানোর জন্য সর্বদা পেটে খিদা থাকা আবশ্যক। সর্বদা খাদ্য গ্রহণের সময় ৪ ভাগের ১ ভাগ জায়গা খালি রেখে খাদ্য গ্রহণ করুন।
৫। ভোজ্য তেল: সবথেকে গুরুস্বপূর্ণ বিষয় হলো ভোজ্য তেল। আপনি হয়তো যানেন না যে ধীরে ধীরে আপনার শরীরের খারাপ চর্বি বাসা বাধা শুরু করেছে। যার প্রথম এবং প্রধান কারন হলো তেল। যতটা সম্ভব কম তেলে খাবার রান্না করে খেতে হবে। আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন অলিভ অয়েল, সূর্যমুখির তেল, রাইস অয়েল ইত্যাদি সহ কোলেস্টেরল ফ্রি তেল।
৬। মুখ রোচক খাবার বাদ দিন : এমন কিছু কৃত্রিম খাদ্য যাতে পুষ্টিমান অত্যান্ত কম থাকে। কিন্তু ক্যালোরি, চিনি, লবণ ও চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। এগুলো সুস্বাদু তাই এর প্রতি সবাই বেশি আকৃষ্ট হয়। যেমন—পিজ্জা, বার্গার, স্যান্ডউইচ, চিপস, শিঙ্গাড়া ইত্যাদি শিশু সহ সকল প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। এ সমস্ত খাবার আপনার খাদ্য তালিকা থেকে একদম বাদ দিন।
৭। চিনি ও মিষ্ট পরিহার করুন: ওজন বৃদ্ধিতে প্রধান ভূমিকা হলো চিনির। যা অত্যান্ত মারাত্বক বলে বিবেচিত হয়। সরাসরি চিনি আপনার ওজন বৃদ্ধি সহ নানাবিধ জটিল রোগাক্রান্ত করতে প্রধান ভূমিকা পালন করে থাকে। এছাড়া মিষ্টি জাতীয় সকল প্রকার খাদ্য, ডায়েটিং এ থাকা অবস্থায় বন্ধ রাখুন।
৮। কোমল পানীয়: খুব জনপ্রিয় ডিংস্ হলো বিভিন্ন ধরনের কোমল পানীয়। যা খুবই মারাত্বক, একটি গবেষনায় দেখা গেছে একটি ২৫০ মিলি সাদা কোমল পানীয়তে ৩/৪ চা চামচ ও কালো পানীয়তে ৬/৭ চা চামচ চিনি থাকে।
0 মন্তব্যসমূহ