চর্বি কমানোর সহজ উপায়
বর্তমানে এমন কোন মানুষ খুজে পাওয়া যাবে না যে, শরীরের অতিরিক্ত চর্বি নিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি না হয়। প্রতিনিয়ত তারা পদে পদে অপমানিত এবং শারীরিক ভাবে দূর্বল হয়ে পড়ছে বলে দাবি। অনেকে লজ্জ্বা বা অজ্ঞতার কারনে এ সমস্য থেকে বের হতে পারছে না। যদি নিজের শরীরকে সুস্থ এবং সবল রাখতে চান তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্য। চর্বি কমানোর জন্য মনোবল হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা যান্ত্রিক মানুষে পরিনত হওয়ার ফলে শরীরের প্রতি তেমন নজর দেওয়ার সময় পায় না। তবে এ সমস্যার সমাধান খুবই সহজ এবং তাও আবার কোন প্রকার ঔষধ গ্রহণ ছাড়া সম্ভব।
নিয়মিত কিছু টিপস্ ফলো করে আপনিও খুব স্বল্প সময়ে চর্বি কমিয়ে ফেলতে পারেন। কিছু টিপস্ বলতে অনেকে ভেবে বসেন অনেক নিয়ম কানুন, না তা একেবারেই নয়। শুধু মাত্র খাদ্যাভ্যাস ও নিয়ম করে একটু হাটাহটির মাধ্যমে শরীরের সকল চর্বি গলিয়ে ফেলুন।
কথা না বাড়িয়ে চলে যায় সেই নিয়ম কানুন গুলোর দিকেঃ
১। খাদ্যা বাদঃ প্রথমেই আপনাকে বাদ সব্দটির সাথে সহমত হতে হবে। কারন প্রতিদিন আপনার খারাপ কিছু খাদ্য গ্রহণের ফলে বৃদ্ধি পাচ্ছে চর্বি। খারাপ খাদ্যর মধ্যে জাংক ফুড অন্যতম, এর আওতায় পড়ে চানাচুর, বিস্কুট, কেক, পাউরুটি, ঝালমুড়ি, ফুচকা, সহ সকল প্রকার অতিরিক্ত মুখরোচক খাবার। এর পরে আসে মিষ্টি জাতীয় খাবারঃ তার মধ্যে অন্যতম হলো চিনি। চিনি শুধু ধীরে ধীরে আপনার শরীরকে চার্বি বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হতে সহায়তা করে। তাই চিনি বা চিনি জাতীয় সকল খাবার বর্জন করুন অতিশিঘ্রই। বর্জনের তালিকায় রাখুন বিভিন্ন প্রকার কোমল পানীয়। খাদ্য বাদের যদি সহজ তালিকা বলি তবে জাংক ফুড, চিনি বা মিষ্টি জাতীয় খাবার এবং বিভিন্ন প্রকার কোমল পানীয়, এই তিন জাতীয় খাদ্য বাদ দিয়ে আপনি চর্বি গলাতে পারেন সহজে। তেল, লবল, ঝাল পরিমানে কম খান।
২। খাদ্য গ্রহণঃ প্রতিদিন সকালে বাসি পেটে লেবু/কমলা/তেতুল এর রস গরম পানীর সাথে মিশিয়ে সেবন করুন। প্রাকৃতিক খাদ্য অর্থাৎ ফলমুল ও শাকসবজি খান প্রচুর পরিমানে। ভাত/রুটি/আলু পরিমানে অত্যান্ত কম গ্রহণ করুন। শসা ও কাচা পেপে খান নিয়ম করে, সেই সাথে টক জাতীয় ফল গ্রহণ করুন কমপক্ষ্যে ১০০ গ্রাম। খাদ্য ভোজ্য তেল পরিবর্তন করে, অলিভ ওয়েল, সূর্যমুখির তেল, রাইস ওয়েল, শরিষার তেল ইত্যাদি যুক্ত করুন ভোজ্য তেলের তালিকাতে।
দিনে একাধিকবার খাদ্য গ্রহণ করুন তবে প্রতিবার পেট খালি রেখে খান। অর্থাৎ সম্পূর্ণ পেট ভর্তি করে কোন বেলাতে খাবেন না।
৩। শারিরিক পরিশ্রম করুনঃ খাদ্য গ্রহণ ও বর্জনের পাশাপাশি একটু নিয়ম করে হাটাহাটি করুন। সম্ভব হলে বিভিন্ন প্রকার শারীরিক কসরত করুন তাতে চর্বি দ্রুত গলে যাবে।
সর্বপরি আপনার ইচ্ছাশক্তিই পারে আপনাকে একটি সুস্থ ও সুন্দর জীবন দিতে, তাই নিজেকে ভালোবাসুন এবং সর্বদা সুস্থ থাকার চেষ্টা করুন।
.jpg)
0 মন্তব্যসমূহ