ভোরের নাশতা:
লেবু/কমলাঃ লেবু অথবা কমলার রস ২-৩ চা চামচ ১ কাপ কুসুম গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন।
কলাঃ কলা একটি আদর্শ ফল এবং ওজন কমানোর মহাঔষধ হিসাবে পরিচিত। লেবু/কমলা রস মিশ্রিত পানি পানের ৩০ মিনিট পর কলা গ্রহণ করুন।
চিনা বাদামঃ বাদাম শরীরের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। ১৫-২০ টি কাচা চিনা বাদাম খাদদ্য তালিকায় যোগ করুন।
সকালের নাস্তাঃ
বাড়িতে তৈরী করা যে কোন ফলের জুস ১ গ্লাস রাখুন। গমের রুটি ছোট আকারের ২/৩ টি, যে কোন রান্না করা সবজি ২০০ থেকে ৪০০ গ্রাম তবে সম্ভব হলে ২ থেকে ৪ প্রকারের তাজা সবজি। এর পাশাপাশি আদর্শ খাবার ১ গ্লাস দুধ তো রয়েছে।
দুপুরের খাবারঃ দুপুরের খাদ্য তালিকাতে একদম নরম ভাত ১০০ থেকে ২০০ গ্রাম রাখুন, যে কোন প্রকারের শাক, ডাল, ৪ থেকে ৫ প্রকারের স্বল্প তেলে রান্না করা সবজি, ছোট মাছ অথবা পানির নিচের অংশের মাছ, মুরগির মাংস, সালাদ হিসাবে টমেটো, গাজর, শসা, কাচা পেপে, মুলা, ধানে অথবা পুদিনা পাতা, পাতা কোপির ভেতরের অংশ ইত্যাদি। ভাতের সাথে লেবু অনেকের প্রিয় হয়ে থাকে তবে লেবু ও টমেটো একত্রে খাওয়া যাবে না।
বিকালের নাস্তাঃ ১০০ থেকে ২০০ গ্রাম টক জাতীয় ফল গ্রহণ করুন প্রতিদিন। তারপার একটু আরাম করে হাটাহাটি করুন। হাটার ফলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে।
সন্ধ্যার নাস্তাঃ কালা, কাচা ছোলা ভিজানো, ১টি ডিম, দুধ, হালকা সেদ্ধ করা সবজি পরিমিত পরিমানে।
রাতের খাবারঃ ভাত অথবা রুটি খুবই কম পরিমানে, সবজি ২/৩ প্রকারের সবজি, পাতে হালকা ঘী, বড় মাছ এবং মাঝে মাঝে গরম রসগোল্লা।
রাতের খাবার শেষে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।
একটি বিশেষ কথা, খাদ্য গ্রহণ করা আর্ট হিসাবে গ্রহণ করুন। সহজ ভাবে বলতে গেলে দীর্ধ সময় ধরে চিবিয়ে খাদ্য গ্রহণ করা অত্যান্ত জরুরী এবং সর্বদা পেট খালি থাকা অবস্থায় পানি পান করুন পর্যাপ্ত। কোন খাদ্য গ্রহণের পরে অন্তত ৩০ মিনিট পর পানি পান করা স্বাস্থ্যর জন্য ভালো।
0 মন্তব্যসমূহ