ক্লিক করুন

চোখের নিচের কালো দাগ দূর করুন খুব সহজে

চোখের নিচের কালো দাগ দূর করুন খুব সহজে

ইদানিং কালে দেখা যায় যে অনেকের চোখের নিচে কালো দাগ প্রতিয়মান হয়। সকলে এই সমস্য নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন, মূলত এটি অতিরিক্ত চিন্তা এবং পর্যাপ্ত ঘুমের অভাবে হয়ে থাকে। যারা নিয়িমিত পর্যাপ্ত ঘুম পাড়েন তারা অতি সহজে এ সমস্য থেকে সমাধান পেতে পারেন। এছাড়া আরো কিছু পথ আছে যা আলোচনা করা হলো।

১। ফেস প্যাকঃ  ফেস প্যাক ব্যবহারের পূর্বে ভালো করে মুখ ধুয়ে নিচের নিয়মাবলি গুলো ফলো করুন। চাইলে ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন অথবা সামান্য টুথ পেস্ট এবং নারিকেলেরে তেল একত্রে মিশিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।

ক) এক টুকরো শসা থেকে কিছু পরিমাণ রস বের করে একটি বা দুটি কটন বাড সেই রসে ডুবিয়ে চোখের নিচে আলতো ভাবে ম্যাসেজ করতে ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে। এভাবে প্রতিদিন শসার রস ম্যাসেজ করলে দ্রুত সমাধান পাবেন।

খ) আলু খোসা সহ বেটে প্রতিদিন চোখের নিচে লাগিয়ে একটি নির্দিষ্ট সময় পর ধুয়ে ফেলুন।

গ) চিনা বাদাম, কাজু বাদাম, সামান্য পরিমান হলুদ ও পরিমিত দুধ নিয়ে একত্রে বেটে চোখের নিচে লাগালে ভালো ফলাফল পাওয়া যায়।

ঘ) দু’টি টি ব্যাগ রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের উপর রেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

ঙ) এ্যালোভেরা (ঘৃত কুমারী) এবং মুলতানি মাটি সামান্য মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। 

চ) নারিকেলের তেল ও টুথ এর ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে তার পর এক টুকরো শসা কেটে ঘুসতে হবে।


২। খাদ্য গ্রহণঃ প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ তাজা শাক সবজি খেতে হবে। কালো দাগ বা ডার্ক সার্কেল মূলত শরীরের খাদ্য ঘাটতি থেকে হয়। তাই সর্বদা উজ্বল বর্ণের সবজি খেতে হবে। যতটা সম্ভব রান্নায় কম তেল, কম লবন এবং কম ঝাল এর মিশ্রণে সাক সবজি রান্না করে খেতে হবে।

৩। পর্যপ্ত ঘুমঃ চেহারা এবং শরীরের জন্য ঘুম একটি অত্যবশকিয় বিষয়। তবে ঘুমানোর জন্য সঠিক সময়টার বিশেষ ভাবে গুরুত্ব রয়েছে। ঘুমানোর জন্য সঠিক সময় হলো রাত ১১ টা থেকে ২টা পর্যন্ত। এতে করে আপনার চেহারা এবং মানুষিক স্বাস্থ্য সুন্দর হয়। 

৪। ব্যায়ামঃ ভোরবেলা ঘুম থেকে উঠে সামন্য একটু হলেও যোগ ব্যায়াম করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ