ক্লিক করুন

ত্বক সুন্দর করার সহজ কৌশল

 ত্বক সুন্দর করার সহজ কৌশল

প্রতিটি মানুষ চাই তার চেহারায় একটা উজ্জ্বল লাবণ্য ফুটে উঠুক। কিন্তু বর্তমান সময়ে সকলের হাতে সময় কম থাকার জন্য সবাই চেহারারর যত্ন নিতে পারে না।

অন্য একটি প্রশ্ন সবাই করে, ত্বকের বয়স বাড়ে নাকি শরীরের? এর উত্তর বলা যাই দুটোর! তবে চেহারার মাধ্যমে বয়স (কম অথবা বেশি) প্রতিয়মান হয়।  তাই আপনি আজ থেকে সামান্য কিছু টিপস ফলো করে পরিবর্তন করুন আপনার ত্বকের লাবণ্যতা। 

১। ফেস প্যাকঃ  ফেস প্যাক ব্যবহারের পূর্বে ভালো করে মুখ ধুয়ে নিচের নিয়মাবলিগুলো ফলো করুন। চাইলে ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন অথবা সামান্য টুথ পেস্ট এবং নারিকেলেরে তেল একত্রে মিশিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।

    ক) ১ চামচ মধু, ২ চামাচ শসার রস, সামান্য পরিমান পাকা কলার খোসার আস্তরণ  একত্রে মিশিয়ে ২০ মিনিট মুখে মাখুন তারপর পনি দিয়ে ধুয়ে ফেলুন। 

    খ) ডিমের সাদা অংশ, মুলতানি মাটি এবং মশুরের ডাউল একত্রে পিশে ১০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। 

    গ) এ্যালোভেরা (ঘৃত কুমারী) এবং মুলতানি মাটি সামান্য মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। 

    ঘ) নারিকেলের তেল ও টুথ এর ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে তার পর এক টুকরো শসা কেটে ঘুসতে হবে।


২। খাদ্য গ্রহণঃ প্রতিদিন পর্যাপ্ত পরিমান কাঁচা শাক-সবজি ও ফলমুল গ্রহণ করন। এদের মধ্যে অন্যতম হলো হলুদ ও লাল রং এর ফলমুল ও শাক সবজি বেশি।  

৩। পর্যপ্ত ঘুমঃ চেহারা এবং শরীরের জন্য ঘুম একটি অত্যবশকিয় বিষয়। তবে ঘুমানোর জন্য সঠিক সময়টার বিশেষ ভাবে গুরুত্ব রয়েছে। ঘুমানোর জন্য সঠিক সময় হলো রাত ১১ টা থেকে ২টা পর্যন্ত। এতে করে আপনার চেহারা এবং মানুষিক স্বাস্থ্য সুন্দর হয়। 

৪। ব্যায়ামঃ ভোরবেলা ঘুম থেকে উঠে সামন্য একটু হলেও যোগ ব্যায়াম করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ