চুল পড়া বন্ধ করার উপায়ঃ
চুল হলো প্রতিটি মানুষের চেহারার সৌন্দর্য বৃদ্ধির একটি অন্যতম অংশ। একজন মানুষের চুলের সৌন্দর্যের উপর নির্ভর করে তার ব্যক্তিত্ব প্রকাশ করে। কিন্তু বর্তমান অপুষ্টিকর খাদ্যাভ্যাস ও অতিরিক্ত রাত্রি জাগরনের করনে মাথার চুল পড়ে যাচ্ছে। এ বিষয়ে অনেকে অনেক টাকা এবং সময় নষ্ট করেও কোন প্রকার সমাধান পাচ্ছে না। আজ তাদের জন্য সামান্য কিছু ঘরোয়া টিপস্ নিয়ে আসলাম।
১) ঘরোয়া তেলঃ এই উপকরণটি তৈরী করতে প্রয়োজন হবে ১০০ গ্রাম নারিকেল তেল, ১০ টি জবা ফুল এবং সামান্য পরিমাণ মেথি। এই উপকরণগুলো আমরা বাড়িতে খুব সহযে পেয়ে যাব। প্রথমে একটি পাত্র একদম স্বল্প আচে চুলাতে দিতে হবে এবং তার মধ্যে নারকেল তেল, জবা ফুল এবং মেথি দিয়ে একটু সময় আসতে আসতে নাড়তে হবে। তার পর পাত্রটিতে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে এবং ১ ঘন্টা অপেক্ষা করতে হবে। ১ ঘন্টা পর পাত্রের উপকরণ নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরিস্কার কাপড় দিয়ে ছেকে নিতে হবে, ব্যাস তৈরী হয়ে গেল আপনার ঘরোয়া উপকরণ। এই উপকরণটি সপ্তাহে অন্তত ৪ দিন ১৫-২০ মিনিট মাথার স্ক্যাল্পে লাগিয়ে আলতো করে মাসাজ করতে হবে। আশা করি দূত সমাধান পাবেন।
২) খাদ্যঃ আমাদের শরীরের প্রতিটি অংঙ্গ প্রতঙ্গের জন্য খাদ্য একটি অপরিহার্য বস্তু। তাই চুল ভালো রাখতে প্রচুর পরিমান তাজা শাক সবজি এবং উজ্জ্বল রং এর ফল খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে। তন্মধ্যে কলা, কলার মোচা, কলার ভাদাল (কাজাল), ডিম ইত্যাদি সহ বায়োটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে।

0 মন্তব্যসমূহ